Bangla New Movie,Kolkata New Movie,English New Movie, Hindi New Movie Shareing

Articles by "Zee Bangla"

পর পর দুই উইকেটের পতন, বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারছে না মালদ্বীপপর পর দুই উইকেটের পতন, বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারছে না মালদ্বীপ

চলতি দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ছেলেদের ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান করে সৌম্য সরকাররা।

১৭৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি মালদ্বীপ। পর পর দুই উইকেটের পতন, বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারছে না মালদ্বীপ। ১০ রান করা আহমেদ হাসানকে আউট করেন তানভীর ইসলাম। এরপর ৫ রান করা মোহাম্মদ রিসাউয়ান কে আউট করেন তানভীর ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মালদ্বীপের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৫ রান। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সৌম্য-নাঈম শেখ। কিন্তু এক ছয় আর চারটি চার মেরে ২৮ বলে ৩৮ রান নিয়ে রান আউট হয়ে মাঠ ছাড়েন নাঈম শেখ।

এরপর দুই ছয় আর চারটি চার মেরে ৩৩ বলে ৪৬ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সৌম্য। এরপর ৩৮ বলে তিন ছয় এক চারে ৪৯ রানে আউট হয়ে মাঠ ছাড়েন শান্ত।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৪ রান। জয়ের জন্য মালদ্বীপকে করতে হবে ১৭৫ রান।



from tv

নেপালকেও বড় ব্যবধানে হারালো বাংলাদেশনেপালকেও বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

নেপালের কাঠমাণ্ডুতে চলছে এসএ গেমসের ১৩তম আসর। এই প্রতিযোগিতার ২৬টি ইভেন্টের মধ্যে ২৫টিতে অংশ নিয়েছে বাংলাদেশ। তারমধ্যে আছে ক্রিকেটও। এই ইভেন্টে অংশ নিয়ে ইতিমধ্যে নিজেদের রাঙিয়ে তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর স্বাগতিক নেপালকেও ১০ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা।

আজ পুখাকারা স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সালমা খাতুন। বাংলাদেশের হয়ে বোলের উদ্বোধন করতে আসেন জাহানারা। ইনিংসের প্রথম ওভারে মেডেন উইকেট পান তিনি। নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই আবারো দলকে উইকেট এনে দেন জাহানারা।

বাকি কাজটা সারেন রাবেয়া আক্তার। ইনিংসের ১৬তম ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। কিন্তু হ্যাটট্রিক না পেলেও তিন উইকেট তুলে নিয়ে নেপালের ব্যাটিং লাইনের ধ্বস নামান। ফলে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় নেপাল। দলের হয়ে মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেন। রুবিনা (১৩), সনু খাদকা (১২) ও ইন্দু বর্মাকে (১০) ছাড়া কাউকে দুই অংকের ঘরে যেতে দেয়নি টাইগ্রেসরা।

বাংলাদেশের হয়ে কিপটে বোলিং করেছেন জাহানারা। ৩ ওভার বল করে ২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এছাড়া রাবেয়া ৪ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছে ৪ উইকেট।

৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র আয়েশা রহমান ও মুরশিদা খাতুন জয় নিয়ে মাঠ ছাড়েন। আয়েশা ২৬ ও মুরশিদা ২৩ রানে অপরাজিত থাকেন।



from tv

প্রথমবারের মতো বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশি কোম্পানিতে ভরসা রাখলো বিসিবিপ্রথমবারের মতো বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশি কোম্পানিতে ভরসা রাখলো বিসিবি

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের সপ্তম আসর। এর আগে ৮ তারিখ হবে উদ্বোধনী অনুষ্ঠান। আসন্ন বিপিএলকে সামনে রেখে সংস্কার করা হচ্ছে ‘হোম অব ক্রিকেট- মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া চেয়ার বদলে বসানো হচ্ছে নতুন চেয়ার। 

এর আগে বিদেশ থেকে আমদানিকৃত চেয়ারেই আস্থা থাকলেও এবার সেটি না করে দেশি কোম্পানির উপর আস্থা রাখছে বিসিবি। সন্তোষজনক মানসম্পন্ন চেয়ার সরবরাহ করতে পারলে ভবিষ্যতে বিদেশ থেকে চেয়ার আনবেনা বিসিবি, জানিয়েছেন দেশের ক্রিকেট বোর্ডের বস নাজমুল হাসান পাপন।

নর্দার্ন গ্যালারিতে চেয়ার বসতে শুরু করেছে দুদিন আগে থেকে, গতকাল বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে এসে গ্যালারিতে বসা নতুন চেয়ারও দেখতে যান পাপন। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান যেমন চেয়েছেন তেমন চেয়ারই দেশের সুনামধন্য প্লাস্টিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সরবরাহ করেছে। তবে মান কেমন সেটাই এখন দেখার বিষয়।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আগের কোম্পানি আছে, কিন্তু আমরা প্রথমবারের মতো দেশীয় কোম্পানি থেকে চেয়ার নিয়েছি। আমরা আরআফএল থেকে হাজার পাঁচ-দশেক চেয়ার নিয়ে দেখতে চাচ্ছি কী অবস্থা। এগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের ভবিষ্যতে বাইরে যাওয়ার দরকারই নেই। ওইটা দেখতে এসেছি চেয়ারগুলো কেমন হয়েছে। 

ওজন, সাইজ সবকিছু ওরা ঠিক মতোই বানিয়ে দিয়েছে। এখন দেখা যাক কতদিন টেকসই হয়। যদি টেকসই হয় তাহলে আমরা সব সময় দেশীয় জিনিসের দিকেই যাবো।’



from tv

সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, আকরাম খানসরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, আকরাম খান

আইসিসির ফিউচার ট্যুর অনুযায়ী জানুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু ডিসেম্বর এসে গেলেও এই সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারছে না দেশের ক্রিকেট কর্তা। তবে দেশের সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আমরা পাকিস্তানের সাথে আলোচনা শুরু করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সংকত পাইনি। সব কিছুই নির্ভর করছে সরকারের ওপর। একই সাথে সরকারের সংকেত পেলেও আমরা খেলোয়াড়দের সঙ্গে বসবো।’

গত মাসে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফরে গিয়েছিলো। তাদের প্রতিবেদন অনুযায়ী সরকার সন্তুষ্ট হলে পাকিস্তান সফরে যেতে কোনো বাধা নেই। কিন্তু যদি সরকারের সবুজ সংকেতের দেখা না মিলে?

আকরাম জানান, সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের এই হোম সিরিজ আয়োজনের প্রস্তাব করবে বিসিবি, ‘কোনো কারণে সরকারের কাছ থেকে ছাড়পত্র না পেলে আমাদের নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের আলোচনা করতে হবে। এই মুহূর্তে নিরাপত্তা প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি।’



from tv

ঘরোয়া ক্রিকেটে কঠোর নিয়ম, নিষিদ্ধ হচ্ছে মোবাইল ব্যবহারঘরোয়া ক্রিকেটে কঠোর নিয়ম, নিষিদ্ধ হচ্ছে মোবাইল ব্যবহার

সম্প্রতি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ক্রিকেটে কয়েকটি ভিডিও প্রকাশিত হয়। যেগুলোতে দেখা যায় পক্ষপাতিত্ব করে ম্যাচ জিতিয়ে দিচ্ছে আম্পায়াররা। এতে সমালোচিত হচ্ছে দেশের ক্রিকেট। তাই এমন প্রচার রুখে দিতে কোঠর নিয়ম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিং রুমে দলের ম্যানেজার ছাড়া আর কোন ক্রিকেটার, কোচ, অফিসিয়ালসদের মোবাইল ফোন বহন করায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইতোমধ্যে ক্লাব কর্মকর্তাদের এই বিষয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি সম্পূর্ণ নতুন ক্লাব কর্মকর্তাদের কাছে। খানিকটা চমকে গিয়ে এক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ নতুন তাদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্লাব কর্মকর্তা জানান, ‘আমরা এর আগে এমন নোটিশ কখনো পাইনি। হতে পারে তৃতীয় বিভাগ ক্রিকেটে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরো জানান, ‘সিসিডিএম থেকে ২ ডিরেসম্বর সোমবার এই নিষেধাজ্ঞাই জারি করা হয়েছে। সিসিডিএমের এক কর্মকর্তা এই বিষয়ে বলেন, দদেশের ক্রিকেটের মান রক্ষার্থে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

গত ১৭ নভেম্বর ফতুল্লায় কামরাঙ্গীর চর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো ঢাকা রয়্যাল ক্রিকেটার্স। ম্যাচটি ছিলো রেলিগেশনের ভাগ্য নির্ধারণী। কিন্তু ম্যাচ আম্পায়ারের পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদে এক দলের প্রতিবাদটা রীতিমত সাড়া জাগিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এরই প্রেক্ষিতে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার দায়ে ঢাকা রয়্যাল ক্রিকেটার্সের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়দের শাস্তির আওতায় আনা হয়েছে।

তবে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ ওঠা আম্পায়ারদের বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববারের শুনানিতে রয়্যাল ক্রিকেটার্সের কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়রা অভিযোগ মেনে দিলে তাদের শাস্তি দেয় বোর্ড।



from tv

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭৪২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭৪

স্বর্ণ পদক ধরে রাখার মিশন আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। চলতি দক্ষিণ এশিয়ান গেমসের ১৩ তম আসরে ছেলেদের ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এদিকে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে সৌম্য সরকাররা।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সৌম্য-নাঈম শেখ। কিন্তু এক ছয় আর চারটি চার মেরে ২৮ বলে ৩৮ রান নিয়ে রান আউট হয়ে মাঠ ছাড়েন নাঈম শেখ।

এরপর দুই ছয় আর চারটি চার মেরে ৩৩ বলে ৪৬ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন সৌম্য। এরপর ৩৮ বলে তিন ছয় এক চারে ৪৯ রানে আউট হয়ে মাঠ ছাড়েন শান্ত।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৪ রান। জয়ের জন্য মালদ্বীপকে করতে হবে ১৭৫ রান।

বাংলাদেশ অ-২৩ একাদশ: সৌম্য সরকার(অধিনায়ক), নাঈম শেখ,নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন।



from tv

আইপিএল নিলামে আফগানিস্তানের ১৯ ও বাংলাদেশের ৬ ক্রিকেটারআইপিএল নিলামে আফগানিস্তানের ১৯ ও বাংলাদেশের ৬ ক্রিকেটার

আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় বসতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের আইপিএলের নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম। নিলামের ৯৭১ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৫৮ জন।

এবারের নিলামে বাংলাদেশ থেকে রয়েছে ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার ৫৫, ইংল্যান্ডের ২২, নেদারল্যান্ডসের ১, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, যুক্তরাষ্ট্র'র ১, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ৩ জন ক্রিকেটার রয়েছেন।

গত সোমবার আইপিএল কর্তৃপক্ষ জানায়, গত ৩০ নভেম্বর ছিল আইপিএলে ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ তারিখ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকা জমা দিতে হবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৯৬ জনের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। ৬০ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আর সহযোগী সদস্য দেশ থেকে থাকছেন ২জন ক্রিকেটার।



from tv

আইপিএলে প্রত্যেক দল কত টাকা খরচ করতে পারবে?আইপিএলে প্রত্যেক দল কত টাকা খরচ করতে পারবে?

২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। এরই মধ্যে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আসরের মেগা নিলাম।

এজন্য ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এসময় পর্যন্ত তাতে ৯৭১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এ লিগে অংশগ্রহণকারী ৮টি দলে পড়ে আছে ৭৩টি শূন্যস্থান।

এগুলো পূরণের জন্য এত সংখ্যক ক্রিকেটার নথিভুক্ত হওয়ায় স্বভাবতই বিড়ম্বনায় পড়বে আইপিএল কমিটি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারের নাম জমা দিতে বলেছে তারা।

২০১৯ আইপিএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট বেঁধে দেয়া হয় ৮২ কোটি টাকা। তবে আসন্ন আইপিএলে আরো ৩ কোটি টাকা বেশি খরচ করতে পারবে প্রতিটি দল।

সবমিলিয়ে নিলামে ৮৫ কোটি টাকার দল গড়তে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। গেল মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের পর হাতে যে পরিমাণ উদ্বৃত্ত রয়েছে, সেটার সঙ্গেই যুক্ত হবে এ ৩ কোটি টাকা।



from tv

ভারতের বিশ্বকাপ দলে ডাক পেলেন ফুচকা বিক্রেতা এই ক্রিকেটারভারতের বিশ্বকাপ দলে ডাক পেলেন ফুচকা বিক্রেতা এই ক্রিকেটার

আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য সোমবার দল ঘোষণা করেছে ভারত। এই দলে সুযোগ পেয়েছে ১৭ বছর বয়সি যশস্বী জসওয়াল। ক্রিকেট প্র্যাকটিসের ফাঁকে ফুচকা বিক্রি করে আর্থিক উপার্জন করত মুম্বাইয়ের এই কিশোর ক্রিকেটার।

পেশায় ফুচকা বিক্রেতা হলেও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসার প্রতিদান পেলেন যশস্বী। নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করেছেন। আর প্র্যাকটিসের পরে প্রায তিন বছর তাঁবুতে রাত কাটাতে হয়েছে দরিদ্র ক্রিকেটারটিকে। আজাদ ময়দানে রাম লীলা'র সময় ফুচকা বিক্রি করে কিছু টাকা অপার্জন করতে সে। 

জন্ম উত্তরপ্রদেশের সুরিয়ায় হলেও ১১ বছর বয়সে বাবার হাত ধরে বাণিজ্য নগরীতে চলে আসেন যশস্বী। তখন থেকে ক্রিকেট খেলা শুরু এবং ক্রিকেট খেলার ফাঁকে ফুচকা ও পুরি বিক্রি করতে হত তাকে। ফুচকা বিক্রেতা এই ছেলেটি এবার বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবে।

১৭ বছরের যশস্বী মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন। গত মরশুমে রঞ্জি ট্রফিতে ছত্রিশগড়ের বিরুদ্ধে প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। তবে এখনও পর্যন্ত ন'টি লিস্ট-এ ম্যাচ খেলেছে যশস্বী। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়ে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রানের ইনিংস খেলে প্রতিভার পরিচয় রাখে মুম্বইয়ের বাঁ-হাতি। ইনিংসে ১২টি ছক্কা ও ১৭টি বাউন্ডারি মারে কিশোর এই ক্রিকেটারটি। যশস্বীকে ইতিমধ্যেই বাঁ-হাতি বিরাট কোহলি বলে ডাকা হচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অনবদ্য পারফরম্যান্স রয়েছে। কনিষ্ঠ ক্রিকেটার লিস্ট-এ ক্রিকেটে দ্বি-শতরান করার নজির রয়েছে যশস্বীর। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যশস্বীর বাবা ভূপেন্দর কুমার জসওয়াল বলেন, 'ছোট থেকেই স্বপ্ন দেখত একদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।' 

অর্ধেক দিন না-খেয়েই রাত কাটাতে হয়েছে প্রতিশ্রুতিময় এই ক্রিকেটারকে। নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের আসর। ১৩তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ১৭ জানুয়ারি, ২০২০। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। ১৬টি দল অংশ নেবে আইসিসি-র এই টুর্নামেন্ট। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৃথ্বী শ'র নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রিয়ম গর্গ।



from tv

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি

ক্রমান্বয়েই কমছে দেশের তাপমাত্রা। এ বছর প্রথমবারের মতো  মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন এই তাপমাত্রা ছিল। এর আগে এ বছর এত নিচে সর্বনিম্ন তাপমাত্রা নামেনি।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১ ডিসেম্বর তেঁতুলিয়ায় ছিল সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার আগের সর্বনিম্ন তাপমাত্রার বেশিরভাগই তেঁতুলিয়ায়। তবে সেখানে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং বুধবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরবর্তী পাঁচদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২৬ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।



from tv

খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের সাক্ষাৎ নিয়ে ধুম্রজালখালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের সাক্ষাৎ নিয়ে ধুম্রজাল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ঐক্যফ্রন্টের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিলেও এখনো অনুমতি পায়নি সরকার বিরোধী জোটের নেতারা। ফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ১৭ নভেম্বর ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আইজি প্রিজনকে চিঠি দেয়া হয়েছে। এরপর উনারা জানায়, এতো মানুষ এক সঙ্গে দেয়া সম্ভব নয়। ৫ জন করে তালিকা দেন। আমরা প্রথম পর্বে ৫ জনের নামের তালিকা দেই কিন্তু এখন পর্যন্ত কারা মহাপরিদর্শক আমাদের কিছু জানায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন জানান, ঐক্যফ্রন্টের এ আবেদনের সঙ্গে খালেদা জিয়ার পরিবারেরও একটা আবেদন রয়েছে। উনার পরিবারের স্বজনরা ১৫ দিন পর পর সাক্ষাৎ করেন, ইতোমধ্যে ১৮/১৯ দিন হয়ে গেছে তাই আমরা তার পরিবারে আবেদনটি বেশী জোর দিয়েছি। ঐক্যফ্রন্টের আবেদনের বিষয়টিও প্রসেসিং অবস্থায় আছে।

কবে নাগাদ সাক্ষাৎ হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন কেউ বলতে পারে না এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় যে দিন বা তারিখ ঠিক করে দেবে, সেই তারিখেই উনারা সাক্ষাৎ করতে পারবেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত তথ্য জানাতেই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি এবং কারা মহাপরিদর্শকে আমরা একটা তালিকাও দেই কিন্তু আজকাল করে করে অনেক দিন গড়িয়েছে, তারা আমাদের কিছু জানাচ্ছে না। আই জি সাহেব চেইঞ্জ ইউর মাইন্ড। আমার মনে হয় দেখা করতে দিলে সরকারের লাভটা বেশী হতো। আমরাও জনসাধারণকে খালেদা জিয়ার প্রকৃত অবস্থাটাও জানাতে পারতাম।

জাফরুল্লাহ আরো বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বিচারপতিরা আবার তার মেডিকেল সার্টিফিকেট চেয়েছেন, সেটা কেনো? তিনি তো হাসপাতালেই আছেন। তাহলে, তার সার্টিফিকেট কেনো লাগবে? তবে কি মেডিকেল বোর্ড মিথ্যা কথা বলছেন? আমি তো মনে করি এ সকল জজ সাহেবদের কোমড়ে জোর নাই।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কারাকর্তৃপক্ষ আমাদের সাক্ষাতের বিষয়ে কিছু জানায়নি। অনেক দিন হয়েছে তাই আমি নিজেও এ বিষয়ে কিছু জানি না। ৫ তারিখে উনার শারীরিক অবস্থা জানাতে মেডিকেল বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। আমরা আশা করবো হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক তথ্যটাই প্রকাশ করবেন।

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের দেখা হবে না বলেই আমরা ধরে নিয়েছি। কারণ, স্বারাষ্ট্রমন্ত্রী বলার পরেও এতোদিন লাগছে এতে আমার মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে।

এদিকে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়ার এক সপ্তাহ পরেও দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার পরিবারের স্বজনরা। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গত ২৪ নভেম্বর সাক্ষাৎ চেয়ে কারা মহাপরিদর্শক বরাবর চিঠি দেয়া হয়। বেগম জিয়ার ভাই শামিম ইস্কান্দর ৬ জনের নাম উল্লেখ করে চিঠি দেন। যদিও এই সময়ের মধ্যে কোনও সাড়া দেয়নি কারাকর্তৃপক্ষ। 



from tv

রাঙ্গামাটিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সামরিক শাখার সদস্য সুবাহ চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহতরাঙ্গামাটিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সামরিক শাখার সদস্য সুবাহ চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত

বুধবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে ১ ডিসেম্বর রাঙামাটির মগবান এলাকায় আঞ্চলিক দলের চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে জেএসএস (সন্তু গ্রুপের) চিফ কালেক্টর বিক্রম চাকমা নিহত হয়।

পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পার হলেও শান্তি ফিরে আসেনি পাহাড়ে। প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংর্ঘের কারণে চরম আতংক বিরাজ করছে। একটার পর একটা আঞ্চলিক রাজনৈতিক দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে পাহাড়ে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজী, খুন, গুম ও বন্দুকযুদ্ধের ঘটনা। ঘটেছে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত হওয়ার মতো ঘটনা।

এছাড়াও সেনা টহলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বেশ কয়েকবার। বন্দুকযুদ্ধের ঘটনায় পাহাড়ে দীর্ঘ ২২ বছরে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি। শুধুমাত্র ২০১৮ সালের তিন পার্বত্য জেলায় নিহত হয়েছে প্রায় ৬৮ জন। ২০১৯ সালে ১ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলায় নিহত হয়েছে ৩৭ জন। অপহৃত হয়েছে ২১ জন। আহত হয়েছে ১৯ জন ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে ৪৪ জনকে। সুত্র : ডিবিসি টিভি



from tv

ঘোষিত মূল্যে ডলার মিলছে না কোথাওঘোষিত মূল্যে ডলার মিলছে না কোথাও

আমদানিকারকরা চাইছেন কম মূল্যে ডলার পেতে। রপ্তানিকারকরা ডলারের বেশি মূল্য পেতে রপ্তানি বিল নিয়ে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছেন। রেমিট্যান্স হাউজগুলোও বেশি মূল্যে রেমিট্যান্সের অর্থ বিক্রির জন্য ব্যাংকগুলোর সঙ্গে দরাদরি করছে। প্রতিনিয়ত চাহিদা বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দরে ডলার বিক্রি করছে না কেউই।

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, গতকাল প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময়মূল্য ছিলো ৮৪ টাকা ৯০ পয়সা। যদিও এ দামে দেশের কোনো প্রতিষ্ঠানেই ডলার পাওয়া যায়নি। আন্তঃব্যাংক লেনদেনেই ডলারের দর উঠেছে ৮৬ টাকা ২০ পয়সা। এ দামেই রেমিট্যান্স হাউজ মানিগ্রাম ও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ডলার কিনেছে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো। আর খোলাবাজারে (কার্ব মার্কেট) প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সারও বেশি দরে বিক্রি হচ্ছে।

যদিও ডলারের অব্যাহত চাহিদা সামাল দিতে প্রতিনিয়ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হয়েছে ২৯ কোটি ৯০ লাখ ডলার। তারপরও কেন্দ্রীয় ব্যাংককে টাকার অবমূল্যায়ন করতে হচ্ছে। গত ৩ বছরে ডলারের বিপরীতে টাকার ৭ দশমিক ৮ শতাংশ অবমূল্যায়ন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক টাকার অবমূল্যায়ন ঘটালেও লাগাম নিজের হাতে রেখেছে। এজন্য ধীরলয়ে ৫ পয়সা করে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করা হচ্ছে। ডলারকে বাজার পরিস্থিতির ওপর ছেড়ে দিলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে।

ডলারের দর বাজারের চাহিদা ও জোগানের ওপর ছেড়ে দেয়া দরকার বলে জানান ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, এতে বৈদেশিক মুদ্রার বাজার সমন্বয় হয়ে স্থিতিশীল হবে। রপ্তানি আয় ও রেমিট্যান্সেও বড় প্রবৃদ্ধি আসবে। তবে এটি পুরোপুরি ছেড়ে দিলে বাজার অস্থিতিশীলও হয়ে উঠতে পারে। এজন্য প্রয়োজন যথাযথ সমন্বয় ও নিয়ন্ত্রণ।

কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরে ডলার পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিট্যান্স হাউজগুলো থেকে বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে। একইভাবে রপ্তানিকারকরাও ডলারের দাম নিয়ে দরকষাকষি করছেন। এজন্যই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত দরে ডলার কেনা সম্ভব হচ্ছে না। দেশে একই সঙ্গে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। বড় বড় অবকাঠামোর জন্য এলসি খুলতে হচ্ছে। কিন্তু রপ্তানি আয় নেতিবাচক হওয়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা আসছে না।

সাধারণত বাংলাদেশ ব্যাংকের মূল্যের সঙ্গে খুচরা বাজারে ডলারের দর এক-দেড় টাকা পর্যন্ত ব্যবধান থাকে। বর্তমানে এ ব্যবধান ৩ টাকা ছাড়িয়েছে। ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানের পর থেকে কার্ব মার্কেটে ডলারের চাহিদা অস্বাভাবিক বেড়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ টাকার পরিবর্তে ডলার সংরক্ষণের প্রবণতা বৃদ্ধি ও দেশ থেকে নগদ ডলার পাচারের কারণেই এ তারতম্য তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বাফেদা কোনো নিয়ন্ত্রক সংস্থা নয়। বৈদেশিক মুদ্রাবাজার পর্যালোচনা করে সময় সময় সুপারিশ পেশ করে থাকে বাফেদা। বৈদেশিক মুদ্রাবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক যেসব নির্দেশনা দিয়েছে, অনেক বেসরকারি ব্যাংক তা পরিপালন করেনি। এজন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় তাদের নোটিসও দিয়েছে। তবে চাহিদা ও জোগানের মধ্যে তফাৎ থাকলে বাজারে কিছুটা অসামঞ্জস্যতা তৈরি হয়।

ডলার ক্রয়ে অনৈতিক প্রতিযোগিতার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল-ইসলাম। তিনি বলেন, আমাদের সরকারি সব প্রতিষ্ঠানের এলসি খোলা ও দায় পরিশোধ করতে হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো বেশি দামে রপ্তানি আয় ও রেমিট্যান্স কিনে নেয়। কোনো কোনো বেসরকারি ব্যাংক সরকার ঘোষিত ২ শতাংশের অতিরিক্ত আরো ১ শতাংশ প্রণোদনা দিচ্ছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পক্ষে এটি করা সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠানগুলো আমদানি এলসির জন্য এক পয়সাও বেশি দেয় না। ফলে দিন শেষে আমাদের লোকসান দিতে হচ্ছে।

ব্যাংকিং খাতে ডলার নিয়ে টানাটানির প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জগুলোতেও। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত ডায়মন্ড মানি এক্সচেঞ্জ প্রতি ডলারের বিক্রয়মূল্য দাবি করে ৮৭ টাকা ৫০ পয়সা। রাজধানীর মতিঝিল, বসুন্ধরা সিটি, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার মানি এক্সচেঞ্জগুলোও একই দামে ডলার বিক্রি করে। মতিঝিলের ভাসমান বৈদেশিক মুদ্রা বিক্রেতারা প্রতি ডলার ৮৭ টাকা পর্যন্ত কেনার প্রস্তাব করেন। ১০০ ডলার মূল্যের নোট পরিমাণে বেশি হলে আরো বেশি দর দেয়ার প্রস্তাব করেন তারা।

যদিও দর স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে অব্যাহতভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ২৯ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ব্যাংককে রেকর্ড ২৩৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করতে হয়। ২০১৭-১৮ অর্থবছরেও বিক্রি করতে হয়েছিলো ২৩১ কোটি ১০ লাখ ডলার। ২০১৬-১৭ অর্থবছরে বাজারে ১৭ কোটি ৫০ লাখ ডলার বিক্রির বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ১৯৩ কোটি ১০ লাখ ডলার ক্রয় করেছিলা কেন্দ্রীয় ব্যাংক। তবে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে বাজারে ডলার বিক্রির দরকার হয়নি। ওই অর্থবছর বাজার থেকে বাংলাদেশ ব্যাংক ৪১৩ কোটি ১০ লাখ ডলার কিনেছিলো।

ধারাবাহিকভাবে ডলার বিক্রির প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এক বছর ধরে ৩১-৩২ বিলিয়ন ডলারের ঘরে ওঠা-নামা করছে রিজার্ভের পরিমাণ। যদিও প্রতিনিয়তই বাড়ছে দেশের আমদানি ব্যয়। এর সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর, রামপাল, এলএনজিসহ বৃহৎ প্রকল্পগুলোর পেমেন্ট। 



from tv

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদেরখালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের

মঙ্গলবার বিকালে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে নেতারা তেমনি কর্মসূচি নিয়ে আলোচনা করেন। খুব শীঘ্রই চূড়ান্ত কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলেও আভাস দিয়েছেন ঐক্যফ্রন্টের একাধিক শীর্ষনেতা। আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরকে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি দেয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক বিশ্বস্ত সুত্র।

জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক নেতা জানান, আগামীকাল ৫ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানিকে ঘিরে তার ‘মুক্তির’ বিষয়টির ওপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে। সে কারণে এখন থেকে কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে না পারলে তাদের রাজনীতি ক্ষতির মুখে পড়বে। তবে সব কিছুই নির্ভর করছে বিএনপি কি ধরণের কর্মসূচী দিবে তার ওপর। ঐক্যফ্রন্টের নেতাদের মতে এই মুহূর্তে বিএনপির সামনে তাদের দলীয় প্রধানের মুক্তির আন্দোলনের বাইরে অন্য কোনও বাস্তবতা নেই। নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছেন কর্মসূচির জন্য। খালেদা জিয়ার জামিনের বিষয়টি ইতিবাচক না হলে তাদের সক্রিয়ভাবেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিএনপি যদি গতানুগতিক কর্মসুচী দেয় তাহলে আন্দোলন করে আশানরুপ কোন ফল পাওয়া যাবে না।

বৈঠকে ড. কামাল হোসেন বলেন, ‘উচ্চ আদালত থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে। চিকিৎসাধীন খালেদা জিয়া মানবিক কারণে জামিন পাওয়ার যোগ্য।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেশে শান্তি শৃঙ্খলা দরকার। এজন্য খালেদা জিয়ার জামিন দিতে হবে। তা না হলে সরকারের ক্ষতি হবে, দেশ নৈরাজ্যের দিকে যেতে পারে, এমন আশঙ্কা আছে।’

বৈঠকে কঠোর অবস্থান ব্যক্ত করে আ স ম আবদুর রব বলেছেন, ‘যা করার ঠিকঠাক মতো করেন। না করলে এই সব ফ্রন্ট রাখার কোনও মানে নেই।’

তবে নিজেদের ভবিষ্যৎ কর্মসূচী কি হবে তা স্পষ্ট করেননি বিএনপির কোন দায়িত্বশীল নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ২নেতা জানান, বিএনপি চেয়ারপারসনের আগামী ৫ ডিসেম্বর শুনানিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণার তাগিদ বোধ করছেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা। এক্ষেত্রে ড. কামাল হোসেনের আগ্রহ অনেকটাই প্রকাশ হয়েছে বৈঠকে। তিনি বৈঠকে ‘শুধুমাত্র বিবৃতি দিয়ে রাজনীতির কী লাভ, আন্দোলন না করে’ এমন প্রসঙ্গ তোলেন।

বিএনপির একটি সূত্র জানায়, কামাল হোসেন ৫ তারিখের শুনানিতে যেতে পারেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র অবশ্য কর্মসূচি বা আন্দোলনের প্রসঙ্গে দলীয় অবস্থান পরিষ্কার না করলেও বিরোধী দলগুলোর মধ্যে একটি ঐক্যমত সৃষ্টির সম্ভাবনা দেখছেন। এই সূত্রের দাবি, বিরাজমান দেশের পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তা দেখে ঐক্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছে বিরোধী সব দল।

বিএনপির দায়িত্বশীল একটি পক্ষ জানিয়েছে, দলের মধ্যে আন্দোলন বা মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো কোনও পরিস্থিতি নেই। এমনকি এ বিষয়ে অনাগ্রহ দেখিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তবে তারা এও বলেছেন, আগামী ৫ ডিসেম্বর জামিন শুনানির পর বিষয়গুলো আরও স্পষ্ট করবে বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘খালেদা জিয়ার জামিন না হলে কর্মসূচি দেয়া হবে। কর্মসূচির ধরণ গতানুগতিক বিক্ষোভ মিছিল বা মানববন্ধনের মতো হবে নাকি নতুন কোনও পরিবর্তন আসবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ৫ ডিসেম্বর জামিন না হলে বৈঠকে করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মাঠে বিএনপির সক্রিয় না হওয়ার পেছনে ভিন্ন একটি কারণ জানিয়েছে দলের একাধিক দায়িত্বশীল সূত্র। সূত্রটির দাবি, দলের বৈদেশিক নীতি পুরোপুরি পশ্চিমে হেলে পড়েছে। বাংলাদেশের রাজনীতির প্রভাব সূত্র এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমের ইন্টারেস্ট বলয়ে প্রবেশ করেছে। তবে শেষ নির্বাচনে জামায়াতকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেয়ার যৌক্তিক ব্যাখ্যা এখনও দিতে পারেনি বিএনপি। সে অর্থে নতুন কোনও পরিস্থিতি ডেকে আনতে চাইবে না দলের শীর্ষ নেতৃত্ব।

সুত্র জানায়, এই মুহূর্তে বড় ধরনের আন্দোলন করার মতো বিএনপির সাংগঠনিক সক্ষমতা নেই। রাজধানীতে আন্দোলন সফল করার দায়িত্ব থাকে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের ওপর। কিন্তু এই সংগঠনগুলোর কোনটির সাংগঠনিক অবস্থা ভালো নয়।

অঙ্গ-সংগঠনের দুর্বলতা দেখিয়ে সুত্র আরও জানায়, ‘গত ৩ বছর ধরে ১১ থেকে ১২ জন দিয়ে কোনোভাবে খুঁড়িয়ে চলছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আর আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত মহানগর উত্তর বিএনপি। ছাত্রদলের কমিটি নিয়ে কোর্টের সঙ্গে চলছে ঝামেলা। ফলে ঢাকায় আন্দোলন জমিয়ে না তুলতে পারলে সারাদেশে আন্দোলন করে কোনও লাভ হবে না।  



from tv

সিভিএফ-এর পরবর্তী সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসিভিএফ-এর পরবর্তী সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী বছর ক্লাইমেট ভালনারেইবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন এ প্রস্তাব দিলে শেখ হাসিনা প্রস্তাব গ্রহণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই যদি চায় তাহলে তিনি সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এই ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। ফোরামের সিভিএফ’র বর্তমান প্রেসিডেন্ট মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন। সুত্র : বাসস, ইউএনবি



from tv

চট্টগ্রাম ব্যুরোঃ মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিলের পর এবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে আমিন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পূর্বঘোষিত কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তারা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান নেন। এর ফলে পাটকলগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়।

 

আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমিন জুট মিলে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত আছেন। এর বাইরে চট্টগ্রামে আরও ৯টি পাটকল রয়েছে। সেগুলোর শ্রমিকনেতারাও আমাদের সঙ্গে মিল গেটে অবস্থান করছেন।

মিল গেটে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সংগ্রাম পরিষদের শামসুল আলম প্রমুখ।

তারা বলেন, পাটকলের চাকরি থেকে অবসরে যাওয়ার পরও এককালীন সুবিধা বুঝে পাননি অনেকে। কেউ কেউ মারা গেছেন। অনেকের নমিনিও মারা গেছেন। কর্মরত শ্রমিকরাও মানবেতর দিন কাটাচ্ছেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।

তারা শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি আহ্বান জানান।-বাংলানিউজ

 

আর/আর/এনবিএস



from tv

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget